বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে মারামারি ও লুটপাটের মামলায় দুই সহোদরের কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মারামারি ও লুটপাটের মামলায় দুই সহোদরকে কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদের বোনকে খালাস দেয়া হয়েছে। ওই আদালতের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত এ দ-াদেশ দেন। রায় প্রদানকালে আসামি আফজল মিয়া উপস্থিত ছিলো এবং শিবলু মিয়া পলাতক ছিলো। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আব্দুল গণি। রাষ্ট্রপক্ষে ছিলেন, সৈয়দ আফজল আলী দুদু। মামলার বিবরণে জানা যায়, উপজেলার যাত্রাপাশা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ২০১৪ সালের ৩ জানুয়ারি মৃত ইদ্রিছ মিয়ার পুত্র বাদি সালেক মিয়াকে প্রতিবেশী মৃত আজম উল্লার পুত্র শিবলু মিয়া, তার ভাই আফজল মিয়া ও বোন সাফিয়া খাতুন দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ঘরে থাকা টাকা পয়সা নিয়ে যায়। এ ঘটনায় সালেক মিয়া বাদি হয়ে ১১ জানুয়ারি বানিয়াচং থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে ও স্বাক্ষ্যপ্রমাণ শেষে গত ৬ জানুয়ারি বিচারক প্রধান আসামি শিবলু মিয়াকে ৪ বছরের কারাদ- ৮ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস এবং আফজল মিয়াকে দুই বছরের কারাদ- ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদ- দেয়া হয়। এ ছাড়া এ মামলার অপর আসামি সাফিয়াকে খালাস প্রদান করা হয়। রায়ের পর আফজলকে কারাগারে প্রেরণ করা হয়। এ ছাড়া শিবলু পলাতক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com