শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

উপজেলা পরিষদ এসোসিয়েশন জেলা শাখার সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদ এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এতে তিনি ৫ দাফা দাবি উত্তাপন করেন। এসোসিয়েশনের সভাপতি ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব ও এখতিয়ার নিয়ে একাধিক পরিপত্র জারির পরও কতিপয় কর্মকর্তার নেতিবাচক মনোভাবে তা বিঘিœত হচ্ছে। তাঁরা জাতীয় সংসদে পাসকৃত আইনের যথাযথ বাস্তবায়ন ও চিহ্নিত প্রতিবন্ধকতা দূর করে জনপ্রতিনিধিদের নেতৃত্বে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করার দাবি জানান।
এ সময় সংগঠনের সদস্য মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালকুদার ইকবালসহ জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com