বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার চুরির ঘটনায় মামলা

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার চুরির ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। তবে এ নিয়ে হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রী চুরির নেপথ্যে কারা আছে পুলিশ তদন্তের মাধ্যমে বের করবে বলে জানিয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিলে ব্যবস্থা নেয়া হবে। গতকাল রবিবার বিকেলে সদর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারসহ আটক নারীকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। তবে ওই নারীর দাবি তিনি চুরির সাথে জড়িত নন, তার দায়িত্ব জায়গা মতো জিনিস পৌঁছে দেয়া। বিনিময়ে তাকে টাকা দেয় হাসপাতালের ওয়ার্ড বয় গনি মিয়া ও স্টোর কিপার হাবিব মিয়া। আটক নারী বড় বহুলা গ্রামের আমির আলীর স্ত্রী জোসনা বেগম (৩৫)। সে তাদের ছত্রছায়ায় হাসপাতালে মাষ্টাররোলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো। শনিবার সন্ধ্যায় তাদের কথা মতে টমটমযোগে অক্সিজেন সিলিন্ডার একটি ক্লিনিকে নিয়ে যাবার সময় জনতার হাতে সে আটক হয়। পরে তাকে পুলিশে দিলে পুলিশ দীর্ঘক্ষণ অপেক্ষার পর হাসপাতাল থেকে মামলা না দেয়ায় পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে গতকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারগারে প্রেরণ করে। রোগীদের অভিযোগ, প্রায়ই হাসপাতালের কতিপয় কর্মচারিদের যোগসাজশে অক্সিজেন ও দামি ওষুধ বিভিন্ন স্থানে পাচার হচ্ছে। ফলে প্যারাসিটামল আর গ্যাস্টিকের ওষুধ ছাড়া কিছুই হাসপাতালে মিলছে না। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সাথে জড়িত তাদের বের করতে আটক মহিলাকে রিমান্ডে আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com