শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই ব্যাটমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার করাব গ্রামে ব্যাটমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের কে হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামে ব্যাটমিন্টন খেলার সময় তাহের মিয়ার ঘরের চালায় খেলার ককটি পরে যায়। এ সময় তাহের মিয়া ও আব্দুল হামিদের লোকজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে ১৫ জন আহত হয়। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ব্যাটমিন্টন খেলা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com