রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

রোজেস কালেক্টরেট স্কুলের একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দি রোজেস কালেক্টরেট স্কুলের একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, পৌর মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, দি রোজেস কালেক্টরেট স্কুল এর অধ্যক্ষ ইসমত আরা বেগম সহ স্কুলের শিক্ষকবৃন্দ। উক্ত সম্প্রসারণ কাজে ২ লাখ টাকা অনুদান প্রদান করেন পৌর মেয়র মোঃ মিজানুর রহমান।
দি রোজেস স্কুলকে কালেক্টরেট স্কুলে রূপান্তর এর পর থেকেই স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এর পরিকল্পনা গ্রহণ করেন জেলা প্রশাসক। দি রোজেস কালেক্টরেট স্কুলের উন্নয়নের জন্য স্কুলটির সফল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগপূর্বক একটি বিশেষ সভার আহবান করেছেন জেলা প্রশাসক। অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও স্কুলটির শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com