সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে আঞ্জুমান মুফিদুল ইসলামের কম্বল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৬টি মাদ্রাসার ১শ অস্বচ্ছল শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সামছুল হক, জেলা রোভার স্কাউট সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শামছুল হুদা, সাইদ আহমদ খান, আব্দুল মোতালিব মমরাজ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জামিয়া মারিফুল কোরআন মাদ্রাসা, জান্নাতুল ফেরদৌস টাইটেল মাদ্রাসা, নছরতপুর দারুসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া নুরিয়া ইসলামনগর মাদ্রাসা, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই হাফিজিয়া মাদ্রাসা ও জালালাবাদ দারুল উলুম মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com