বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের বানিয়াচঙ্গে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স কাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-১ এর লায়ন্স ক্লাব হবিগঞ্জের উদ্যোগে বানিয়াচং উপজেলার উত্তর পশ্চিম ইউনিয়নের খাগশ্রী (পাকপাড়া) গ্রামে ৮ জানুয়ারী ২০২১ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল উদ্দিন খানের বাড়ীর প্রাঙ্গনে দুই শতাদিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত বিতরণে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া পরিচালনায় সাবেক সেক্রেটারী লায়ন এডভোকেট শিবলী খায়ের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওয়ারিস উদ্দিন খান। বিতরণ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য পেশ করেন শীতবস্ত্র বিতরণ কমিটির কনভেনার ও সাবেক সিনিয়র সহকারী প্রকৌশলী লায়ন ইঞ্জিনিয়ার জয়নাল উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, লায়ন এডভোকেট এস এম আলী আজগর, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মনসুর রশীদ কাজল, চার্টার প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস এম বজলুর রহমান, ট্রেজারার লায়ন সৈয়দ আমিনুল হাসান, জয়েন্ট ট্রেজারার লায়ন মোঃ আব্দুর রহমান, ডিরেক্টর লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন সাব্বির আহমেদ, মেম্বার লায়ন এম এ কাইয়ুম চৌধুরী, লায়ন এডভোকেট অর্জুন চন্দ্র রায়, লায়ন মোঃ আসাদুজ্জামান, আলী ইদ্রিস হাই স্কুলের সহকারী শিক্ষক আফজাল হোসাইন রনি, খাগশ্রী মহিলা মাদ্রাসার মুক্তাকিম মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট মুরুব্বি আঃ আউয়াল চৌধুরী, বিজিএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিজিল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালীম সোহেল, এলাকার সমাজ সেবক এড.তুহিন খান, খালেদ হোসেন, আক্তার মিয়া সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com