বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নবীগঞ্জে মেয়র প্রার্থী সুমনকে শ্রমিক ঐক্য পরিষদের সমর্থন

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ১৬ জানুয়ারী নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহবুবুল আলম সুমনকে একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে নবীগঞ্জ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সুমনকে বিজয়ী করতে একাট্টা হয়ে কাজ করার আহবান জানিয়েছে নেতৃবৃন্দ। গতকাল নবীগঞ্জ শহরস্থ ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে নবীগঞ্জ মালিক শ্রমিক ঐক্য পরিষদ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায়- মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ইয়াওর মিয়ার সভাপতিত্বে ট্রাক শ্রমিকের সভাপতি মোঃ রায়হান মিয়ার পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ বাস, ট্রাক মলিক সমিতি ও বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আগামী ১৬ জানুয়ারী নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহবুবুল আলম সুমনকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়। এবং মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহবুবুল আলম সুমনকে বিজয়ী করতে একাট্টা হয়ে কাজ করার আহবান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com