বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে লতিফিয়া সামাজ কল্যাণ পরিষদ শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আর্থ মানবতার সেবায় প্রতিষ্ঠিত নবীগঞ্জ উপজেলার সুপরিচিত লতিফিয়া সামাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত শনিবার দুপুর ২ টার দিকে নবীগঞ্জ উপজেলার ২নং বড়ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজীগঞ্জ বাজারের লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায়, লতিফিয়া সামাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামীম আহমদ সুহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও মাহবুবুর রহমান ছালেহি ও জয়েন্ট সেক্রেটারী আইয়োব উদ্দিন এর যৌথ পরিচালনায় হত-দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ, ও লতিফিয়া সামাজ কল্যাণ পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হযরত মাও আঃ নূর। বিশেষ অতিথি ছিলেন, লতিফিয়া সামাজ কল্যাণ পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্ঠা ডাঃ এম এ রেজা। উপস্থিত ছিলেন মো. আবু জাহেদ, মোঃ শিহাব মিয়া, ক্বারী মোঃ শাহাজুল ইসলাম, হুমায়ূন আহমেদ, মহসিন মিয়া, হাফিজ মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, লতিফিয়া সামাজ কল্যাণ পরিষদ ৩রা সেপ্টেম্বর ২০১৪ সালে প্রতিষ্ঠীত হয়েছিল। প্রতিষ্ঠিত হয়ার পর থেকে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করে আসছে। তাই আমরা সংগঠনটির ভবিষ্যৎ উজ্জ্বল হউক এ কামনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com