রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৩৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাসের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুরে ফেনসিডিল ও গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করে কাশিমনগর ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো, নাসিরনগর উপজেলার শংকরাদহ গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৪), পূর্বভাগ গ্রামের সোয়াব মিয়ার ছেলে শাহিন মিয়া (১৯) দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার দাস বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে, মাদক ব্যবসায়ী যেই হোক না কেন বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com