শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি ট্রেনে অবসরে অধ্যক্ষ মোজাম্মেল হক

  • আপডেট টাইম শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫৮৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ শিক্ষকতায় দীর্ঘ কর্ম জীবনের সমাপ্তি ট্রেনে শাহজালাল সরকারি কলেজ থেকে বিদায় নিলেন অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক। অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের শেষ কর্মদিবসে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। আলিমুদ্দিন যুবেদা কলেজ নবীগঞ্জে ১৯৮৭ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন মোহাম্মদ মোজাম্মেল হক। ১৯৮৯ সালে তিনি ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ কুমিল্লা ক্যান্টনমেন্টের যোগ দেন ১৯৯৩ সালে তিনি সৈয়দ সঈদ উদ্দিন মহাবিদ্যালয় মাধবপুরে যোগদান করেন। পরে তিনি ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সৈয়দ সৈঈদ উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি নরসিংদীর শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়া ডিগ্রী কলেজে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সর্বশেষ ২৪ আগস্ট ২০১৩ মাধবপুরের মনতলা শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং শাহজালার সরকারি কলেজ থেকেই তিনি কর্ম জীবনের সমাপ্তি টানেন। কর্মজীবনে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন অধ্যক্ষ মোজাম্মেল হক। করুণা কালীন সময়ের সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে প্রথমেই কলেজের পক্ষ থেকে ওনাকে ফুলের তোড়া ও ক্রেস্ট উপহার দেওয়া হয়, পরে শাহজালাল সরকারি কলেজ ছাত্র কল্যাণ ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ওনাকে বিদায়ী ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, সাবেক চেয়ারম্যান এহতেশামুল বর চৌধুরী দিপু, মাহবুবুর রহমান সোহাগ, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের, আব্দুস সামাদ সুমন, আক্তার হোসেন, কলেজ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কাওছার আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com