সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গের কালাইনজুড়া থেকে মেছো বাঘ উদ্ধার ॥ বনবিভাগে হস্তান্তর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৬১০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ের বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুড়া গ্রাম থেকে মেছো বাঘ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে এসআই সাদ্দাম এর নেতৃত্বে মেছো বাঘটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালাইনজুড়া গ্রামের পার্শ্বে একটি ঝোঁপে মেছো বাঘটি বাসস্থান গড়ে তোলে। ঝোঁপের পার্শ্বে খামার থেকে বাঘটি প্রায়-ই হাঁস শিকার করতো। মেছো বাঘটিকে ধরতে রাতে লোহার ফাঁদ ফেলে রাখেন কৃষক ফজর আলী। ফাঁদে বাঘটি আটক করার পর বানিয়াচং থানাকে অবহিত করা হয়। খবর পেয়ে বাঘটিকে উদ্ধার করে হবিগঞ্জ বন বিভাগের কর্মকর্তা রেহান মোহাম্মদ এর কাছে হস্তান্তর করে থানা পুলিশ।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, এসব পশু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কোথাও বাঘসহ বন্য পাখি বা পশু আটক করা হলে হত্যা না করে বানিয়াচং থানাকে অবহিত করুন। পুলিশের মাধ্যমে এসব পশুকে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com