শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রমিকদের বাঁধা ও হামলা উপেক্ষা করে হবিগঞ্জে পৌঁছেছে বিআরটিসির বাস ॥ যাত্রীরা বিআরটিসির বাসকে স্বাগত জানিয়েছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে পরিবহন শ্রমিকদের বাধা ও হামলা উপেক্ষা করে হবিগঞ্জে পৌঁছেছে বিআরটিসির বাস। রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে বাসটি এসে পৌছে। এর আগে বেলা সাড়ে ৩টায় বাসটি সিলেট কদমতলী বিআরটিসি কাউন্টার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠক বসেছে। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে এই সভায় বিআরটিসির কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নিয়েছেন। আজ সোমবার থেকে বাস চলাচলের বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত হবে। এর আগে সকাল ৯টায় সিলেটের কদমতলী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিআরটিসির কাউন্টার থেকে বাসটি হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা ছিলো। কিন্তু বাসটি ছাড়ার আগেই অর্ধশতাধিক পরিবহন শ্রমিকরা বিআরটিসির কাউকন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে। তাদের তান্ডবে নির্ধারিত সময়ে বাসটি সিলেট ছেড়ে আসতে পারেনি। তবে বিআরটিসির কর্মকর্তারা বলছেন, এই রুটে এতোদিন যাত্রীদের জিম্মি ব্যবসা করে আসছিলো পরিবহন মালিকরা। বিআরটিসি বাস চালু হওয়ায় তাদের ব্যবসা কমে যেতে পারে এই ভয়ে বাস চালুতে বাধা দিচ্ছে। বিআরটিসি’র সিলেট কাউন্টার সূত্রে জানা যায়, সাড়ে ৯টার দিকে অর্ধশতাধিক পরিবহন শ্রমিক এসে কাউন্টারে হামলা চালায়। এসময় তারা কাউন্টারে তালা ঝুলিয়ে দেয় এবং বিআরটিসির ডিপো ম্যানেজারের সরকারি গাড়ি ভাংচুর করে। তাদের অভিযোগ, তাদের কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেয় পরিবহন শ্রমিকরা।
এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বিআরটিসি সিলেট ডিপোর ম্যানেজার জুলফিকার আলী। এর আগে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিলো। উদ্বোধনের দিন থেকেই এই রুটে বিআরটিসির বাস চলাচলে আপত্তি জানিয়ে আসছেন পরিবহন মালিক-শ্রমিকরা। যদিও যাত্রীরা বিআরটিসির বাসকে স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com