রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জের কৃষক লীগ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য বিজয় র‌্যালি করেছে হবিগঞ্জ জেলা কৃষক লীগ। গত শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে এই র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সহশ্রাধিক নেতাকর্মী অংশ নেন।
র‌্যালি ও র‌্যালিপূর্ব পথসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর রেজা।
র‌্যালিতে অংশ নেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা কৃষিবীদ ড. হাবিবুর রহমান মোল্লাসহ জেলা ও বিভিন্ন উপজেলা এবং পৌর কৃষক লীগের নেতৃবৃদ।
প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ জেলাজুড়ে কৃষক লীগ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠনে পরিণত হয়েছে কৃষক লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভ্যানগার্ড হিসেবে তারা কাজ করছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত ও প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার স্বার্থে এই ধারা অব্যাহত রাখতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com