শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানে ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০ টি উচ্চ বিদ্যালয় ও ৫টি কলেজের প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি সহ ৫শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য্য, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুকতাদির, হবিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী এডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর খান, কবি তাহমিনা বেগম গিনি, প্রধান শিক্ষিকা মেহেরনিগার চৌধুরী, হালিমা খাতুন প্রমূখ। সভায় বক্তারা বলেন, হবিগঞ্জের হাওরাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের মননশীল ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com