সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরে ইয়াসমিনের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা

  • আপডেট টাইম সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পরকিয়া প্রেমের বলি ইয়াসমিনের মৃত্যুর ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের এখলাছ মিয়ার স্ত্রী নিহত ইয়াসমিনের মা শাহানা আক্তার বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে এ হত্যা মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ৩ দিনের ভেতরে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কি না প্রতিবেদন দিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলারা আসামিরা হল, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র নিহত ইয়াসমিন আক্তারের স্বামী জুয়েল মিয়া (৩০), তার পিতা আব্দুল জলিল (৫৫), চাচা রেজ্জাক (৬০), কলিম মিয়া (৫৮), ভাই রুবেল মিয়া (২৫), মা রাবিয়া খাতুন (৫০) ও শাহ আলম। মামলার বিবরণে জানা যায়, ইয়াসমিনের সাথে জুয়েল মিয়ার ৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। নাম জিহাদ ও জিসান। সম্প্রতি জুয়েল মিয়া ওই এলাকার এক যুবতির সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি আঁচ করতে পারে ইয়াসমিন। এক পর্যায়ে শুরু হয় পারিবারিক কলহ। প্রায়ই জুয়েল ওই যুবতীর জন্য ইয়াসমিনকে মারধোর করতো। বিষয়টি ইয়াসমিন তার মা শাহানাকে ফোনে অবগত করতো। কিন্তু দুইটি অবুঝ সন্তানের দিকে তাকিয়ে ইয়াসমিন জুয়েলের শত অত্যাচার সহ্য করে ঘর সংসার করতে থাকে। ঘটনার তিনমাস আগে ইয়াসমিনকে নিয়ে জুয়েল শহরের পশ্চিম ভাদৈ এলাকার রিভারভিউ খান ম্যানসনের দ্বিতীয় তলার একটি ফ্যাট বাসা ভাড়া নেয়। গত ১১ ডিসেম্বর গভীররাতে পরকিয়া প্রেমের বিষয় নিয়ে জুয়েলসহ উল্লেখিতরা ইয়াসমিনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ রান্নাঘরের জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। সদর থানার এসআই খুর্শেদ আলমসহ একদল পুলিশ রক্তমাখা লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ইয়াসমিনের গ্রামের বাড়িতে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। মামলাতে উল্লেখ করা হয়, শাহানা আক্তার বারবার সদর মডেল থানায় মামলা নিয়ে যাওয়ার পরও ওসি মামলা নেননি। যতবারই তিনি ওসির নিকট মামলা নিয়ে গিয়েছেন ওসি কৌশল করে আদালতে মামলা করতে পরামর্শ দেন। বাদির আইনজীবি আদালতকে বলেন, এটি প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট যে এটি হত্যা। কারণ ইয়াসমিনের লাশ যেভাবে উদ্ধার করা হয়েছে, তার আলামত স্পষ্ট সে এভাবে আত্মহত্যা করতে পারে না। তারপরও যদিও এই হত্যার বিচার না পাওয়া যায় তবে মানুষ কোথায় যাবে? তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com