সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সদর হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারিদের নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারিদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত হাসপাতালের সভাকক্ষে ঝাঁকঝমকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি শেখ মোঃ জাহির মিয়া। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আব্দুল মুকিত ২৯ ভোট পেয়েছেন। সৈয়দ মুহিবুল আলম ৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি সাকিম মিয়া ২১ ভোট পান। যুগ্ম সম্পাদক পদে মনু লাল ৩৮ ভোট নির্বাচিত হয়েছেন ও অমির গোপ রুপক ২২ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মন্টু ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিন্দ্বন্দ্বি নুরুল আমিন পান ২৬ ভোট। প্রচার সম্পাদক পদে ফরিদ মিয়া ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিন্দ্বন্দ্বি আব্দুল হামিদ ছোটন পান ১৬ ভোট। এ ছাড়াও বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় সহ-সভাপতি আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক জয়ফুল বেগম, কার্যকরী কমিটির সদস্য জহুর আলী, সনজিৎ হরিজন ও কাজল মিয়া নির্বাচিত হন। মোট ভোটার ছিলেন ৬০ জন। সকলেই তাদের ভোট প্রয়োগ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম। নির্বাচন কমিশনার ছিলেন ফার্মাসিস্ট নজরুল ইসলাম ও সিনিয়র স্টাফ নার্স মোশারফ আখঞ্জি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com