বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে সরকারি কর্মকর্তা ফোরামের কর্মসূচি পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” শপথকে সামনে রেখে কর্মসূচি পালন করেছে লাখাই উপজেলা সরকারী কর্মকর্তা ফোরাম। গতকাল শনিবার ১১টার সময় লাখাই উপজেলা প্রশাসনিক চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে এই কর্মসুচি পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্টিত কর্মসূচিতে অংশ গ্রহন করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদির, মৎস কর্মকর্তা ইদ্রিস তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা আফজালুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি অপ্রুল কাসেম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহসিন সাদেক, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোর্শেদ, প্রধান শিক্ষক ফারুক প্রমুখ। কর্মসূচিতে অংশ গ্রহনকারী বক্তাগন বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর প্রতি অসম্মান ও প্রতিকৃতি ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com