বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের ইউনাইটেড হাসপাতালের ডাক্তার শাহরীন রশিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ইউনাইটেড হাসপাতালের ডাক্তার মিসেস শাহরীন রশিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়েছে। ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ তৌহিদুর রহমান ডাক্তার শাহরীন রশিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। জানা যায়- হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার ব্যবসায়ী মোঃ রমিজ আলীর কাছ থেকে ১০ লক্ষ টাকা নেন ডাক্তার শাহরীন রশিদ। পরে সেই টাকা পরিশোধ করেননি। এক পর্যায়ে মোঃ রমিজ আলীকে ১০ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন তিনি। অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজঅনার হলে ডাক্তার শাহরীনকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। তাতেও তিনি টাকা পরিশোধ করেননি। মামলা দায়ের করা হলে আদালত থেকে সমন ইস্যু করা হয়। আদালতের সমন পাওয়ার পরও ডাক্তার শাহরীন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেননি। অবশেষে আদালত গতকাল ডাক্তার শাহরীন রশিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইতিমধ্যে হবিগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com