শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে সিএনজি শ্রমিকদের দু’গ্র“পে চরম উত্তেজনা ॥ সংঘর্ষের আশংকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সিএনজি শ্রমিকদের মাঝে পরিচয় পত্র বিতরণ ও শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে দুটি গ্র“পের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই দু’গ্র“পের মধ্যে যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। এনিয়ে স্থানীয় জনমনে আতংক বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্ঠা আবু তাহের চিকিৎসাজনিত কারণে ভারতে অবস্থান করছেন। তার অবর্তমানে ৮ সেপ্টেম্বর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সরকার শ্রমিকদের মাঝে পরিচয়পত্র বিতরণের ঘোষনা দেন। কিন্তু সাধারণ শ্রমিকরা প্রধান উপদেষ্ঠার অবর্তমানে পরিচয়পত্র গ্রহন করবে না বলে জানিয়ে দিলে কার্ড বিতরণ অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। প্রধান উপদেষ্ঠা আবু তাহের চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পর নির্বাচনের তপশীল ঘোষনা করা হবে বলে এসময় জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজিদুর রহমান শিপু শ্রমিকদেরকে অবহিত করেন। কিন্তু চুনারুঘাট সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সরকার নিজেকে কোন প্রকার ভোটাভোটি ছাড়াই সভাপতি দাবী করেন। এ নিয়ে সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
চুনারুঘাট শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, প্রধান উপদেষ্ঠা আবু তাহের দেশে ফিরে আসলেই কেবল শ্রমিকরা পরিচয়পত্র গ্রহন করবে এবং নতুন নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত হবে। এর পূর্বে কেউ শ্রমিকদের নিয়ে রাজনীতি করলে সাধারণ শ্রমিকরা তা মেনে নিবে না। তিনি বলেন, ৮ সেপ্টেম্বর হাতেগোনা কয়েকজন শ্রমিক ছাড়া কেউই পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে যাননি এবং পরিচয়পত্র গ্রহন করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com