রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র বেতন-বৈষম্যের প্রতিবাদ করায় ৭ শ্রমিককে চাকরিচ্যুত

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এশিয়া মহাদেশের বৃহৎতম গ্যাস ক্ষেত্র হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাস ক্ষেত্র (সাউথ-প্যাড) এ বেতন-ভাতা বৈষম্যের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবীতে আন্দোলন করায় ৭জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে শেভরন নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। এ ঘটনায় প্রতিকার চেয়ে হবিগঞ্জের পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে পুনরায় কর্মস্থল ফিরিয়ে দেয়ার আকুতি জানিয়েছে শ্রমিকরা।
জানা যায়, ২০০৬ সালে হতে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র (সাউথ-প্যাড) এ বিভিন্ন পদে কর্মরত রয়েছেন আলী হুসেন, জিয়াউল রহমান, পল্টন দেব, কদ্দুছ মিয়া, অসীম আর্চায্য, আকলিছ মিয়া, আজগর আলী। তারা অধিকার আদায় করতে গিয়ে চাকরি হারিয়েছেন বলে অভিযোগ করছেন। তারা জানান, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে শ্রমিক দায়িত্ব প্রাপ্ত শেভরন নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের প্রোপাইটর সৈয়দ আলী হায়দার আলমগীরের সাথে বেতন-ভাতা নিয়ে ৫৭জন শ্রমিকের মতবিরোধ দেখা দেয়। এরপর কর্মবিরতি পালন করে ক্ষুব্ধ শ্রমিকরা। পরে নানা আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকদের কাজে ফেরার আহবান করে ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। কিন্তু আলী হোসেন, জিয়াউল, পল্টন, কদ্দুছ, অসীম, আকলিছ, আজগরসহ ৭জনের কর্মবিরতি ঘোষণা করে ১ মাস কাজে যায়নি। পরে কর্মস্তলে না যাওয়ার জন্য তাদের জানায় ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। এরপর মাসের পর মাস অতিবাহিত হলেও শ্রমিকরা কর্মস্থলে ফিরতে পারছে না। এমন পরিস্থিতিতে মানবেতর জীবন-যাপন করছে ৭জন শ্রমিকের পরিবার বর্গের সদস্যরা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বারবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে প্রতিকার চেয়ে হবিগঞ্জের পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা।
এদিকে শ্রমিকদের আরো অভিযোগ, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানা (সাউথ-প্যাডে) ২০১৮ সালে শ্রমিকদের বেতন ছিল প্রায় ১৫-২০ হাজার টাকা। ২০১৯ সালে টেন্ডারের মাধ্যমে শ্রমিকদের দায়িত্ব পায় সৈয়দ এন্টারপ্রাইজ। বর্তমানে সৈয়দ এন্টারপ্রাইজ প্রতিমাসে শ্রমিকদের বেতন প্রদান করে ১০-১১ হাজার টাকা। সৈয়দ এন্টারপ্রাইজ দায়িত্ব পাওয়ার পর প্রায় ১ বছর যাবত শ্রমিকদের বেতন বৈষম্য করে আসছে। এর প্রতিবাদ করলেই শ্রমিকদের চাকুরী হারানোর ভয় থাকে। এদিকে শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করায় আন্দোলনে নামেন শ্রমিকরা। এনিয়ে শ্রমিকরা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের নিকট লিখিত অভিযোগ দিয়েছিলেন। শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com