সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হকের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক (রহ.) এর ছোট ভাই শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল রবিবার সংবাদ পত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় জি কে গউছ বলেন- শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন। তিনি ছিলেন হবিগঞ্জের অহংকার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে তিনি আমৃত্যু কাজ করেছেন। উনারমত একজন আলেমের মৃত্যুতে ইসলামের অপূরণীয় তি হয়েছে। আমি মহান আল্লাহর দরবারে উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com