বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পৌর এলাকার অনন্তপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুর এলাকায় হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী বি-বাডিয়ার মাসুক মিয়াসহ সোহেল মিয়া বিপুল পরিমাণ মরণনেশা ইয়াবাসহ আটক। গতকাল শনিবার বিকালে দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খালেদুল করিম এর দিক নির্দেশনায় হবিগঞ্জ জেলার পরিদর্শক মোঃ নজিব আলীর নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের অনন্তপুর এলাকাস্থ আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ একটি টিম। এ সময় তাদের কাছ থেকে ৩৮০ পাইস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হল :- অনন্তপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র সোহেল মিয়া (৩৫), এবং বি-বাডিয়ার জেলার মৃত সাহিদ মিয়ার পুত্র মাসুক মিয়া (৩২)। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলার পরিদর্শক মোঃ নজিব আলীর আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত সোহেল এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক দ্রব্য বিক্রির জন্য মজুদ করণ ও বহনের জন্য ২০১৮ সালের সংশোধনী আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com