শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আতাউর রহমান সেলিমকে নিউ মুসলিম কোয়ার্টার ও গোসাইপুরবাসীর সমর্থন

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে সমর্থন দিয়েছেন নিউ মুসলিম কোয়ার্টার ও গোসাইপুর এলাকাবাসী। গতকাল মঙ্গলবার রাতে নিউমুসলিম কোয়ার্টারের মদনী মঞ্জিলে স্থানীয় মুরুব্বীয়ান ও যুব সমাজের উপস্থিতে আয়োজিত সভায় তাকে এই সমর্থন দেয়া হয়। তখন বক্তারা বলেন, আতাউর রহমান সেলিম পরিশ্রমী রাজনীতিক। যুব সমাজকে জেলাজুড়ে সংগঠিত করে তিনি সুযোগ্য নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। হবিগঞ্জ পৌরসভায় তাকে মেয়র নির্বাচিত করলে অবশ্যই পৌরবাসী উপকৃত হবে। তারা আতাউর রহমান সেলিমকে সমর্থন করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন। সভায় উপস্থিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেন, পৌরবাসীর অনুমতি নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই। আপনাদের এই সমর্থন আমাকে সাহস যুগিয়েছে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করলে উপস্থিত লোকজন হাত তুলে তাকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রহমত এলাহী, মোঃ মকবুল হোসেন তোতা মিয়া, মনমোহন দাশ, মাওলানা মাহবুবুর রহমান, আলমগীর সাদেক খান, আব্দুল হাই কামাল, আবুল হোসেন, হোসেন আলী, মামুনুর রশিদ খান, মনোহর আলী খান, রানু মিয়া, হারুনুর রশিদ চৌধুরী, সিটন চৌধুরী, ফরহাদ হোসেন, মিন্টু মিয়া, নূরুল্লাহ তালুকদার, ওয়াহিদ মিয়া, মোঃ সালেক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com