শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মেয়র প্রার্থী নিলাদ্রী টিটু’র সমর্থনে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভা

  • আপডেট টাইম বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে সমর্থন দিয়েছে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শহরের আনোয়ারপুর বাইপাস সড়ক এলাকায় আয়োজিত এক সভায় তাকে এ সমর্থন দেয়া হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজল সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুভাষ দাস, বিধান দাস, জাহাঙ্গীর মিয়া, হোসেন মিয়া, দ্বিজরাজ দাস, লালমোহন দাস, নূরাজ মিয়া, হারুণ মিয়া, ছায়েব আলী প্রমুখ। সভায় বক্তারা হবিগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুকে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করে তাকে মেয়র পদে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com