সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিউনিটি মোবিলাইজেশন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে কমিউনিটি মোবিলাইজেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পইল ইউয়িন পরিষদ সংলগ্ন মাঠে এই কর্মসূচির আয়োজন করে ব্র্যাক। পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল আলম আরিফ এর সভাপতিত্বে ও ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মর্জিনা আক্তার। প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের কর্মসূচি ব্যবস্থাপক নুরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com