রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

তাসনোভা-শামীম ফাউন্ডেশন ও মরহুম আব্দুল মালেক এন্ড আয়াত আলী স্মৃতি সংঘের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তাসনোভা-শামীম ফাউন্ডেশন ও মরহুম আব্দুল মালেক এন্ড আয়াত আলী স্মৃতি সংঘের যৌথ উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের প্রতিবন্ধি, বিধবা ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে পাঁচপাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সর্দার মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে ও মোঃ কাজল আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আনু মিয়া। বিশেষ অতিথি ছিলেন তাসনোভা-শামীম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুমন আহমেদ রাজু আলী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া।
বক্তব্য রাখেন, ইউপি মেম্বার বাবুল মিয়া, তাসনোভা-শামীম ফাউন্ডেশন প্রতিবন্ধি স্কুলের প্রিন্সিপাল, ফয়জুর রহমান, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ সামছুল হক অর্থ সম্পাদক জামাল মিয়া। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com