বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আতাউর রহমান সেলিমকে নৌকার প্রার্থী চান জঙ্গল বহুলা ইনাতাবাদবাসী

  • আপডেট টাইম রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে সমর্থন দিয়ে তাকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ঘোষণার দাবি জানিয়েছেন শহরের জঙ্গল বহুলা ও ইনাতাবাদ এলাকাবাসী। গতকাল শনিবার সন্ধ্যায় ইনাতাবাদের বিশিষ্ট মুরুব্বী ফয়জুল্লাহ মিয়ার সভাপতিত্বে এক সভায় তাকে এ সমর্থন দেয়া হয়। সহশ্রাধিক লোকজনের উপস্থিতে সভায় বক্তারা বলেন, আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত করলে উন্নয়ন হবে। পৌর নাগরিকরা উপকৃত হবেন। তিনি আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত দলের জন্য অনেক জেল-জুলুম-অত্যাচার সহ্য করেছেন। তাই তাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে দাবি জানানো হয়।
আতাউর রহমান সেলিমকে স্বতস্ফুর্ত সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী আফিল মিয়া, নুরউদ্দিন মিয়া, বাবরু মিয়া, সুরত আলী, ইছাক মিয়া, সামছু মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মানিক মিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, জেলা যুবলীগ নেতা সৈয়দ শাহ দরাজ, এনামুল হক শাহীন, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী প্রমুখ। এ সময় এলাকার মুরুব্বীয়ান ও যুব সমাজসহ সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com