বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে শতাধিক রোগী

  • আপডেট টাইম রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীত আসার সাথে সাথে হবিগঞ্জে দেখা দিয়েছে রোগ বালাই। গত দুই দিনে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক রোগী। এর মাঝে শিশু রোগীরাই বেশি এবং ইতোমধ্যে মারা গেছেন দুদু মিয়া (৬০) নামের এক বৃদ্ধ। তিনি বানিয়াচং উপজেলার গুনই গ্রামের মোঘল মিয়ার পুত্র। গতকাল শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই সারাদেশের ন্যায় হবিগঞ্জ শীত অনুভূত হচ্ছে। শহরে শীতের অনুভূতি কিছুটা কম থাকলেও গ্রামাঞ্চলে কদিন আগে থেকে শীত পরতে শুরু করেছে। ফলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত লোকজন ঠান্ডাজনিত রোগ যেমন, হাঁচি, কাশি, নিউমোনিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গতকাল সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ঠান্ডাজনিত রোগীদের ভিড়ে তিল ধারনের ঠাই নয়। তবে চিকিৎসকরা এ সময়টাতে শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com