সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আখাউড়া লাল বাজারে কুরআন শরীফ ও ধর্ম অবমাননার দায়ে সনেট সাহা নামের এক যুবকের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৩৫ বা পড়া হয়েছে

আখাউড়া প্রতিনিধি : বি-বাড়িয়া জেলার আখাউড়া উপজেলার লাল বাজারে কুরআন শরীফ ও ধর্ম অবমাননার জন্য সনেট সাহা নামের যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ”আখাউড়া ইসলামিয়া মাদ্রাসার” প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।
জানা যায় -গত ১৯ নভেম্বর বৃ্হস্প্রতিবার দিবা-গত সন্ধ্যায় আখাউড়া লাল বাজারের মেসার্স পরিমল স্টোর এর মালিকের পুত্র সনেট সাহার সাথে কিছু মাদ্রাসা ছাত্র ইসলামি জলসার বাৎসরিক মাহফিলের জন্য টাকা চাইলে সনেট সাহা তাদের সাথে খারাপ আচরণ করে এবং উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়।
বাক-বিতন্ডার এক পর্যায়ে সনেট সাহা মাদ্রাসা ছাত্রদের হাতে থাকা একজনের কুরআন শরীফ নিয়ে যায় এবং মাটিতে ফেলে দেয়। সনেট সাহা মাদ্রাসা ছাত্রদের লাঞ্চিত করে দোকান থেকে বের করে দেয়। ঘটনাটি এলাকা তথা মাদ্রাসায় খবর গেলে এলাকার মুসলমান জনতা ও মাদ্রাসার ছাত্ররা মিলে মিছিল সহকারে দোকানে আসলে দোকান তালা দিয়ে সনট সাহা পালিয়ে যায় । এ সময় উত্তেজিত জনতা পরিমল স্টোরসহ বাজারের আরো কিছু সংখ্যক দোকান ভাংচুর করে। তাৎক্ষণিক আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে আখাউড়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান বাদী হয়ে সনেট সাহাকে প্রধান আসামী করে শুক্রবার দুপুরে আখাউড়া থানায় কুরআন শরীফ ও ধর্ম অবমাননার মামলা করা হয়। সনেট সাহা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন এলাকার বিশিষ্টজন ও সুশীল সমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com