বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

“প্রভাত সামাজিক সংগঠন রিচি” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “জাগ্রত হউক, সৎ ইচ্ছা শক্তি” এই শ্লোগানকে সামনে নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে দেশে অবস্থানরত যুবক ও প্রবাসীদের নিয়ে “প্রভাত সামাজিক সংগঠন” রিচি নামে একটি সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে। গত ৫ নভেম্বর ২০২০ইং তারিখে ১২২ সদস্য নিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এতে সভাপতি মনোনীত করা হয় খোকন কামরুলকে ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় শামীম আহমেদকে।
এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে গতকাল ১৮ নভেম্বর রিচি সাগরকোনা জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা সৈয়দ রাকিব, রূপক আহমেদ ডন, আবুল কালাম আজাদ বাচ্চু, শাহ্ হুমায়ূন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক রাসেল বিন, কোষাধ্যক্ষ কাজী মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান রনি, সহ-ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম জুমেল, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ইউছুফ আলী, আব্দুল কাদির, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আরিফ, প্রচার সম্পাদক শাহ্ মোছাব্বির, সহ-প্রচার সম্পাদক ইমরান আহমেদ ইমন, নাঈম আহমেদ, রিপন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক বাছির আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ মান্না সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত মিলাদ মাহফিলে গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com