বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে ৩শ বছরের পুরনো মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন ‘চান্দপাড়া জামে মসজিদ-কে সংস্কার ও সংরক্ষণের আবেদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের চানপাড়া এলাকায় অবস্থিত প্রায় ৩শ বছরের পুরনো মুসলিম সভ্যতার নিদর্শন ‘সোনা উল্লা জামে মসজিদ’ বা ‘চান্দপাড়া জামে মসজিদ’ কে প্রতœতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে সংস্কার এবং পর্যটন স্থান হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করা হয়েছে। ওই এলাকার মৃত হাজী আনজব উল্লার ছেলে মোঃ আব্দুর রেজ্জাক নামে একজন এ বিষয়ে বানিয়াচং উপজেলা চেয়ারম্যানের কাছে এ আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে জানা যায়, চান্দপাড়া জামে মসজিদটি প্রায় ১৭০০ খ্রি. এর শেষের দিকে বানিয়াচংয়ের ধনাঢ্য ব্যক্তি আনোয়ার মোহাম্মদ এর ছেলে সোনা উল্লা ছোট এ নয়নাভিরাম মসজিদটি নির্মাণ করেন। বানিয়াচংয়ে যে কয়টি মুসলিম স্থাপত্য রয়েছে, এ মসজিদ তার একটি বলে প্রবীণ ব্যক্তিবর্গের অভিমত ব্যক্ত করেছেন। এখনো এ মসজিদে শত শত মুসল্লিা নামাজ আদায় করছেন। দূর দূরান্ত থেকে লোকজন মসজিদটির নির্মাণশৈলি দেখে মুগ্ধ হন।
মসজিদটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই খুব দ্রুত সংস্কার প্রয়োজন। সরকারের পূরাকীর্তি সংরক্ষণ অধিদপ্তর বা প্রতœতাত্ত্বিক নিদর্শন অধিদপ্তরের মাধ্যমে সংস্কার হলে ঐতিহাসিক এ স্থাপনাটি সংরক্ষিত থাকবে। সংস্কারের পর হবিগঞ্জ জেলার পর্যটন স্থান হিসেবে চানপাড়া জামে মসজিদকে তালিকাভুক্তির আবেদন করেছেন মোঃ রেজ্জাক মিয়া।
এ ব্যাপারে মোঃ রেজ্জাক মিয়া জানান, এ মসজিদ তার পূর্বপুরুষের হাতে নির্মিত হয়েছিল। মসজিদটি মুসলিম স্থাপত্যকলার একটি নিদর্শন হয়ে থাকতে পারে। কিন্তু এলাকার কিছু লোক ঐতিহাসিক এ স্থাপনাকে ভেঙে নতুন মসজিদ নির্মাণ করার পাঁয়তারা করছে। ওই লোকজনের কাছে এরকম একটি পূরাকীর্তি সংরক্ষণের কোন প্রয়োজনীয়তা অনুভব করছেন না। তাই দ্রুত সরকারী হস্তক্ষেপ প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com