বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বাদ মাগরিব হবিগঞ্জ প্রেসকাব মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মোনাজিরে আজম আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী। সেমিনারে আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী বলেন- রাসূলেপাক (দঃ) এর জীবনাদর্শ প্রতিটি মানুষের জীবনে প্রতিফলিত করলে সমাজের সকল অন্যায় অত্যাচার বিদূরিত হয়ে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। আর সেই আদর্শ বাস্তবায়নে আ’লা হযরতের দর্শনের কোন বিকল্প নেই।
মাওলানা মুফতি মোঃ মহিউদ্দিন নইমীর সভাপতিত্বে ও শেখ ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, পীরজাদা আল্লাম শেখ শিব্বির আহমেদ, মাওলানা শেখ জুবাইর আহমেদ রহমতাবাদী, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা শেখ মোশাহিদ আলী, মাওলানা শেখ শহিদুল ইসলাম, মাওলানা গোলাম সারওয়ার আলম, মাওলানা সাইফুল মোস্তফা, মাওলানা আজিজুল ইসলাম খান, মাওলানা মুফতি আশরাফুল ওয়াদুদ, মুফতি আব্দুল আলী কাদিরী, সৈয়দ মামুনুর রশিদ, মাওলানা আবু তৈয়ব মোজাহিদী, মাওলানা আব্দুল আলিম আল কাদরী, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন মুন্সি, মাওলানা জাহাঙ্গীর আলম ফারুকী, মাওলানা ইরফান আলী, মাওলানা মুফতি মুজিবুর রহমান খান, মাস্টার নাজমুল হোসেন, মাওলানা আলী নেওয়াজ আল কাদরী, মাওলানা আব্দুর সাত্তার নুরী, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শাহ আলম, মুফতি জুবায়ের আহমেদ, হাফেজ রুমান আল কাদেরী চৌধুরী, মাওলানা রাশিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com