বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র) এর মাজারে ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রবিবার নবীগঞ্জ চৌকি বিলপাড়ে ৩৬০ আওলিয়ার অন্যতম হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র) এর মাজার মসজিদে বাদ এশা মাজার পরিচালনা কমিটির উদ্যোগে এবং মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী ও তার পরিবারের সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে নবীর শানে গজল পরিবেশন করেন মাজার সংলগ্ন বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবু সায়েম ও মিলাদ পরিচালনা করেন উক্ত মাদ্রাসার সাবেক ছাত্র হাফেজ আব্দুল আজিজ। পবিত্র মিলাদ মাহফিলে উপস্তিত ছিলেন মাজার কমিটির সভাপতি মাতাব উদ্দিন, ক্যাশিয়ার মাসুক চৌধুরী, মতি মিয়া, হাফেজ হিফজুর, আলতাব উল্লাহ, সুরুজ আলী, সেলিম আহমদ, আব্দুল মছব্বির চৌধুরী সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ। উপস্থিত সবাইকে নিয়ে পবিত্র মাজার শরীফে শায়িত প্রত্যেকের কবর যিয়ারত করা হয়। বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভেংগ চিত্র ধারনকারি ফ্রান্স সরকারের প্রতি নিন্দা ও বিশ্বব্যাপী করোনাভাইরাস হইতে মুক্তি চেয়ে আল্লাহর দরবারে দোয়া করেন মাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ও বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিন তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com