বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নবীগঞ্জে একই রাতে চাচা-ভাতিজার ২ মোটর সাইকেল চুরির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে একই রাতে চাচা ও ভাতিজার ২টি মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত শনিবার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভাজিতা শেখ নাজির রহমান। সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ছাদিকুর রহমান শিশু ও তার ভাতিজা শেখ নাজির রহমানের ব্যবহৃত ২টি বাজাজ কোম্পানীর ডিসকভারী মোটর সাইকেল প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টায় একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামে তাদের নিজ বাড়ি পূর্ব ভিটার বসত ঘরের পশ্চিমের বারান্দায় সাইকেল দুটি গাড় লক করে রেখে ক্যাচি গেইট লাগিয়ে ঘুমিয়ে পরেন। এরই ফাঁকে ওৎ পেতে থাকা একদল চোর সুকৌশলে সাইকেল দুটি চুরি করে নিয়ে যায়। ফজরের নামাজ পড়ার জন্য পরদিন ভোরে বাউসা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ছাদিকুর রহমান শিশু ঘর থেকে উঠে বারান্দায় মোটর সাইকেল ২টি দেখতে না পেয়ে তার ভাজিতা শেখ নাজির রহমানকে নিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে মোটর সাইকেলের কোন সন্ধান না পেয়ে গত শনিবার ১৪ নভেম্বর নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন শেখ নাজির রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com