সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে লাখাই উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ১ জুন, ২০১৪
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন লাখাই উপজেলা শাখার উদ্যোগে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। গতকাল দুপুরে এসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্য সহকারী মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ রুহুল আমীন ভূইয়া। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি ও লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ মুর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ ফয়জুন্নেছা। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ কিউ জি এম ফারুকী ও লাখাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাখাওয়াত হোসেন শাহীন, রতন চন্দ্র রায়, নজরুল ইসলাম, নকুল চন্দ্র গোস্বামী, সতেন্দ্র দেব, স্বপন কুমার সরকার, গণেশ চন্দ্র এন্দ্র প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে মাঠ কর্মীদের কাজের প্রশংসা করে কার্যক্রম পরিচালনায় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভাপতি মোঃ কামাল হোসেন তার বক্তব্যে মাঠপর্যায়ে কাজ করার বিভিন্ন অসুবিধা তুলে ধরে মাঠকাজে উপজেলা প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com