বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মক্রমপুরে ছাত্রলীগ কর্মী রহিম খুন মামলা দায়ের ॥ আসামী পলাতক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৪৯০ বা পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর গ্রামে পাওনা টাকা উদ্ধার করতে গিয়ে রহিম উদ্দিন (২২) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। সে ওই গ্রামের জিতু মিয়ার ছেলে। গতকাল ১২ নভেম্বর বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় রাতেই নিহত রহিম উদ্দিনের পিতা জিতু মিয়া বাদী হয়ে একই গ্রামের আব্দুল খালেক এর পুত্র জনি মিয়া ও সোহাগ মিয়াকে আসামী করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানায়, রহিম উদ্দিনের নিকট থেকে মঞ্জিল মিয়া নামে এক ব্যাক্তি টাকা কর্জ নেয়। ওই টাকা দেই দিচ্ছি বলে মঞ্জিল মিয়া সময়ক্ষেপন করতে তাকে। গতকাল উল্লেখিত সময়ে স্থানীয় মক্রমপুর বাজারে মঞ্জিল মিয়াকে পেয়ে রহিম উদ্দিন তার পাওনা টাকা ফেরত চায়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিন্ডা হয়। এক পর্যায়ে জনি মিয়া ধারালো অস্ত্র দিয়ে রহিম উদ্দিনকে আঘাত করে। এতে ঘটনাস্থলে রহিম উদ্দিনের মৃত্যু হয়।
পরে সুজাতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ দিকে বানিয়াচং থানার পুলিশ জানিয়েছে, জনি মিয়া ও সোহাগ মিয়াকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। শিঘ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com