বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অনুমতি ছাড়াই নেশার ইনজেকশন প্যাথেডিন বিক্রি ॥ ৩ ফার্মেসী মালিককে জরিমানা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ১০২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স কিংবা অনুমতি না নিয়ে হবিগঞ্জ জেলার হাসপাতালগুলোতে ব্যবহার হচ্ছে নেশার ইনজেকশন। জেলা শহরের সবকটি প্রাইভেট হাসপাতালেও হরহামেশা এসব ইনজেকশন ব্যবহার করা হলেও সরকারি আদেশের কোনো বালাই নেই। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, হাসপাতালগুলোতে বিভিন্ন অপারেশনের রোগীদের অচেতন করতে নেশা জাতীয় ইনজেকশন প্যাথেডিন, মরফিন, ইপিডিন, বিউরিপেন, বুপ্রেনরফাইন, ইজিয়াম, সেডিল, কোসিয়ামসহ বিভিন্ন ধরনের চেতনানাশক ও নেশা জাতীয় ইনজেকশন ব্যবহার করা হয়। আর এসব ইনজেকশন ব্যবহারে একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের অনুমতি নিতে হয়। ব্যবহার, বিক্রি, সংরক্ষণ, মজুদ এমনকি পরিবহন করতে হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ও লাইসেন্স বাধ্যতামূলক। সূত্র আরও জানায়, জেলায় মাত্র বেশিরভাগ ফার্মেসিতে প্যাথেডিন ও অজ্ঞান করার ইনজেকশন বিক্রি করা হচ্ছে লাইসেন্স ছাড়াই। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে প্যাথেডিন বিক্রির দায়ে অভিযান চালিয়ে তিন ফামের্সীকে ৭২ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আধুনিক সদর হাসপাতাল সড়কে অবস্থিত ইসলাম ফামের্সীকে ৩০ হাজার টাকা, উচাইল ফামের্সীকে ২ হাজার ও অন্য একটি ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় হবিগঞ্জ সদর থানার পুলিশ অভিযানে সহায়তা করে। হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহা জানান, মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখা ও প্যাথেডিন বিক্রির দায়ে এসব ফামের্সীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com