রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আ’লা হযরত মানব জাতির কল্যাণে সাড়ে চৌদ্দশত গ্রন্থ লিখে গেছেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ’লা ইমাম আহমদ রেজা খাঁন (রহ:) এর ১০২তম ওরস মোবারক উপলক্ষে আ’লা হযরত ইসলামী যুবকল্যাণ পরিষদ ও চুনারুঘাট প্রবাসী সুন্নী সংগঠনের যৌথ উদ্যোগে আ’লা হযরত কনফারেন্স আয়োজন করা হয়। সংগঠনের সভপতি সাংবাদিক এস. এম. সুলতান খান সভাপতিত্বে ও মামুনুর রশীদ এবং বিলাল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ মোক্তার হোসেন। সোমবার বিকালে চুনারুঘাট উপজেলাস্থ বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটোরিয়ামে অনুষ্টিত কনফারেন্স উদ্বোধন করেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। প্রধান আলোচক হিসাবে আ’লা হযরত এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন- আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর মুখ্যপাত্র ইসলামী চিন্তাবিদ এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন- গাজী আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাহিত্য সাংস্কৃতিক সচিব আলহাজ্ব মাওঃ ছোলাইমান খান রাব্বানী, অধ্যাপক শেখ শহিদুল ইসলাম, কবি মাহাদী আল গালিব, কাজী মাওঃ আবুল খায়ের শানু, মাওঃ শেখ মোশাহিদ আলী, মাওঃ আব্দুল কাইয়ূম তরফদার, মাওঃ শেখ জামাল আহমদ, মাওঃ আজিজুর রহমান সোহাগ, হেলাল উদ্দিন জাবেদ প্রমুখ।
বক্তাগণ বলেন- আ’লা হযরত জীবদ্দশায় মানব জাতি ও সামাজিক কল্যাণের দিক অনুসরণের জন্য সাড়ে চৌদ্দশত গ্রন্থ লিখে গেছেন। এ গ্রন্থগুলি বর্তমানে বিশ্বের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য পুস্তক হিসাবে গ্রহণ করে নিয়েছে। বাতিল অপশক্তি ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখার কারণে আজ ভারতীয় উপ-মহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠার কাজ বর্তমান প্রজন্মরা চালিয়ে যাচ্ছে। বক্তাগণ মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সে সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন- ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জন করার জন্য সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। পরে ফ্রান্সে মহানবী (স.) এর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com