শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাদকমুক্ত দেশ বিনির্মাণে চা-বাগানকে মডেল হিসেবে দাঁড় করাতে চাই-পুলিশ সুপার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৮৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ মাদকমুক্ত দেশ বিনির্মাণে চা-বাগানকে মডেল হিসেবে দাড় করাতে চাই। চা-শ্রমিকদের মাঝে মাদকমুক্ত পরিবার যত বাড়বে ততই জোরদার হবে মাদকমুক্ত চা-বাগান গড়ার আন্দোলন। গতকাল সোমবার বিকালে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের আমতলী চা বাগানে মডেল থানার উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম পিপিএম উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন, মদ পান করা শ্রমিকগুলো শারীরিক, মানুষিক ও অর্থনৈতিকভাবে দূর্বল হয়ে পড়ে। এতে করে ঐ সব পরিবারে অশান্তি নেমে আসে। তিনি চা-শ্রমিক পরিবারদেরকে উদ্বুদ্ধ করে বলেন, আপনাদের মাঝে যে পরিবারগুলো মাদকমুক্ত থাকবে তাদের সন্তানরা সুস্বাস্থ্য ও মেধাবী হবে। আর সুস্থ ও মেধাবী সন্তান বড় হয়ে একদিন সরকারি-বেসরকারি চাকুরিসহ বিভিন্ন উচ্চপদস্থ পদে যোগদান করে আপনাদের মুখ উজ্জ্বল করবে। এর জ্বলন্ত উদাহরণ দেশ সেরা অর্থোপেডিক্স বিশেষজ্ঞ আপনাদের হবিগঞ্জ জেলার চা বাগান শ্রমিক সন্তান আর আর কৈরী। তিনি দেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা সেবা দিয়ে চা-শ্রমিক তথা দেশের মূখ উজ্জ্বল করে চলছেন। তাইতো চা-বাগান শ্রমিকদেরকে মাদক থেকে দূরে রাখতে আমি এই উদ্বুদ্ধকরণ কর্মসূচীগুলো হাতে নিয়েছি। পর্যায়েক্রমে এমন আয়োজন জেলার ২৪টি চা-বাগানে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, আমতলী চা বাগানের ব্যবস্থাপক সুহেল আহমেদ পাঠান, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম। বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এখলাছুর রহমান, ইউপি মেম্বার শ্রী কুমার কৈরী, আমতলী চা বাগান পঞ্চায়েতের সাধারণ সম্পাদক শামছুদ্দিন, কামাইছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি বিমল ভর প্রমুখ।
উল্লেখ্য, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম পিপিএম জেলার ২৪টি চা বাগানকে শতভাগ মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। এরই লক্ষ্যে বাহুবল উপজেলার আমতলী চা বাগান শ্রমিকদের উদ্বুদ্ধ করতে মাদকমুক্ত ৩৬টি পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেষ্ট, কাতা-কলমসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com