শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গৃহবধূকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ ॥ আটক ২

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪৭২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মোবাইল ফোনে ধোকা দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের কলংকা বিলের পাশে। এ ঘটনায় গত (৩০ অক্টোবর) গৃহবধূ বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের সাদিক মিয়া (৩৫) ও তুয়েল মিয়া (৩০)। অপর আসামী মনর মিয়া (৪০) পলাতক রয়েছে।
জানা যায়, গত (২৬ অক্টোবর) সোমবার সন্ধ্যায় একটি নাম্বার থেকে ফোন আসে ওই গৃহবধূর কাছে। ফোনের অপর প্রান্ত থেকে এক যুবক গৃহবধূকে বলে- ‘আপনার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আছে’ মোবাইল ফোনে স্বামীর অসুস্থ এ খবরে হতাশ হয়ে যান গৃহবধূ। জানতে চান কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে, অপর প্রান্ত থেকে জানায় কলংকা বিলের পাড়ে। পরে দ্রুত গৃহবধূ একাই চলে যান কলংকা বিলের পাড়ে। সরল মনে বিশ্বাস করে প্রতারকদের কবলে ধোকায় পড়ে বোকা বনে যান ওই গৃহবধূ। সেখানে যাওয়ার পর ৩ জন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
গৃহবধূ উল্লেখ করেন, তার সত্যিই অসুস্থ তাই প্রতারকদের মোবাইল কলে বিশ্বাস করেছেন। তিনি সরল মনে বিশ্বাস করে প্রতারকদের কলে ধোকায় পড়ে বোকা বনে যান। সেখানে যাওয়ার পর থাকে ৩ জন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৩ জন কে আসামী করে মামলা দায়ের করলে গত ৩০ অক্টোবর ধর্ষণকারী ২ জনকে গ্রেফতার করে পুলিশ। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। তাৎণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com