রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

শায়েস্তাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩৯৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম ইভা আক্তার (২)। সে উবাহাটা গ্রামের গাড়িচালক ইকবাল মিয়ার মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে শিশু ইভা আক্তার বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় সে। অনেকণ ইভাকে দেখতে না পেয়ে তার মা তাকে খুঁজতে থাকেন। কোথাও ইভাকে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খোঁজ করলে সেখানে তার মৃত দেহ ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com