সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ইমামবাড়ী বাজারে বাস চেকারের হামলায় সিএনজি চালক আহত ॥ প্রতিবাদে সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ রোডস্থ ইমামবাড়ী বাজারে বাস চেকারের হামলায় সিএনজি চালক আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ইমামবাড়ি বাজারে এ প্রতিবাদ সভা হয়। সিএনজি শ্রমিক সমিতি ইমামাবাড়ি আঞ্চলিক শাখার সভাপতি নুরুল আমিনের পরিচালনায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে চলাচলত পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ ১৯৭৯ এর আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সিএনজি শ্রমিক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক সেতু আহমেদ রাজ, এলকাছ মিয়া, জেলা শ্রমিক নেতা কাসেম আলী, জাকির হোসেন, বিলু আহমেদ, দুলাল মিয়া, সোহেল আহমেদ, মিন্টু মিয়া, শাহজাহান মিয়া, ফয়েজ আমিন, তারেক চৌধুরী, জুয়েল মিয়া, সেলিম মিয়া, ফারুক মিয়া, গুলজার মিয়া, রনি দেব, জামাল মিয়া, হিফজুল মিয়া, জায়েদ মিয়া, আব্দুল হাই। সভায় বক্তারা বলেন, বাস শ্রমিকরা প্রায়ই সিএনজি অটোরিকশা শ্রমিকদের মারপিট করে। এ বিষয়টি সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com