শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

তরুন আইনজীবী ফুয়াদ চৌধুরী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় কমিটির সদস্য নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুন আইনজীবী জিয়াউল ইসলাম চৌধুরী (ফুয়াদ) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ১২১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি গত ২১ অক্টোবর অনুমোদন দেয়া হয়।
জিয়াউল ইসলাম চৌধুরী (ফুয়াদ) বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র এবং হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রহমানের বড় মেয়ের জামাতা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত জাতীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম ও উপ-আইন সম্পাদক জিসান মাহমুদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিয়াউল ইসলাম চৌধুরী (ফুয়াদ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com