বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে সমমনা ইসলামী দলের কেন্দ্র ঘোষিত ৬ দফা বাস্তবায়নে বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বোগতি রোধ, সিলেটের নিরীহ যুবক রায়হান হত্যাসহ দেশব্যাপী যিনা-ব্যাভিচার, খুন-ধর্ষণ, সীমান্তে বিএসএফ কর্তৃক মানুষ হত্যার বিরোদ্ধে কার্যকরী ভূমিকা গ্রহণ সংবলিত সমমনা ইসলামী দল সমূহের কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবী মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, সমমনা ইসলামী দলের হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাদ জুমআ সমমনা ইসলামী দল সমূহের হবিগঞ্জ জেলার উদ্যোগে শহরের খোয়াই মুখস্থ ঐতিহাসিক নুরুল হেরা মসজিদ চত্বরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি, আল্লামা হবিগঞ্জী রহ. এর ছোট ভাই হাফেজ মাওলানা শামছুল হক সাদি (মুছা সাহেব) এর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা জমিয়ত অর্থ সম্পাদক মাও. শিব্বির আহমদ এবং হবিগঞ্জ পৌর খেলাফত মজলিস বাইতুল মাল সম্পাদক মাও. মুস্তাক আহমদের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি, মাও. আনোয়ার আলী, খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলন হবিগঞ্জ জেলা সভাপতি, মাও. আরিফ বিল্লাহ, খেলাফত মজলিস জেলা সেক্রেটারী এডভোকেট সারওয়ার রহমান চৌধুুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা সেক্রেটারী মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, খেলাফত আন্দোলন হবিগঞ্জ জেলা সেক্রেটারী মাও. জুনাইদ আহমদ, জেলা জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাও. মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা জয়েন্ট সেক্রেটারী মাও. আশিকুর রহমান, হবিগঞ্জ জেলা জমিয়ত প্রচার সম্পাদক ডা. এম এ করিম আজহার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com