বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের প্রধান সড়কের ইজি ফ্যাশনে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রধান কেন্দ্র কালিবাড়ী সড়কের ইজি ফ্যাশনে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ওই প্রতিষ্ঠানের পেছন দিকে প্রবেশ করে পাকা দেয়াল কেটে নগদ টাকাসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে শহরের প্রধান সড়কে যদি এরকম ঘটনা হয় তবে ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবেন। খবর পেয়ে পুলিশ ও ব্যাক্স সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, ওই সড়কের লন্ডন টাওয়ারে অবস্থিত ইজি ফ্যাশনের মালিক ও কর্মচারিরা দোকানটি বন্ধ করে চলে যান। সকালে এসে দেখেন মালামাল এলোমেলো ও টাকা নেই। এ ছাড়া দোকানে পেছনের দেয়াল কাটা। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ব্যাকস সমিতির সভাপতি শামছুল হুদা, সম্পাদক দেওয়ান আলমগীরসহ অনেকেই ঘটনাস্থলে যান। ব্যাকস সমিতির সভাপতি সাংবাদিকদের বলেন, প্রধান সড়কে যদি এরকম দুর্ধর্ষ চুরি হয় তাহলে কিভাবে ব্যবসা করব। তবে পুলিশ বলছে, জরুরি ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com