সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

আজমিরীগঞ্জে রাস্তায় ইট বালু ব্যবসা ॥ যান চলাচল বিঘ্নিত

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৯৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা সড়কে ইট ও বালু রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এক শ্রেনীর ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ থেকে লালমিয়া বাজার রোড পর্যন্ত মেইন সড়কের মধ্যে ইট, বালু ও কংক্রিট রেখে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছেন এলাকার কয়েজ জন। ভুক্তভোগীরা জানায়, আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়ক নির্মাণ হওয়ার পর থেকেই উপজেলা পরিষদের সন্নিকটে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ উদ্দিন আফাই মিয়ার ভরাট কৃত পুকুরের মধ্যে অস্থায়ী বাস ও সিএনজি স্টেশন পরিচালিত হচ্ছে। আজমিরীগঞ্জ থেকে সরাসরি হবিগঞ্জ সদর, ঢাকা, চট্টগ্রামের বাস ও সিএনজি চলাচল করে আসছেন। তাতে রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হলেও স্টেশনের পাশেই রাস্তার মধ্যে কয়েজ জন ইট বালু মজুদ করে বিক্রি করছেন। অর্ধেক রাস্তা বন্ধ হয়ে যায়। এতে রিক্সা, টমটম, সিএনজিসহ যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন হচ্ছে। এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাসের সাথে যোগাযোগ করলে তিনি জানায়, পৌরসভার পক্ষ থেকে রাস্তার পাশে রাখা ইট বালু সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ ইট, বালু সরিয়ে নেয়নি। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com