বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের স্টাইল বদল

  • আপডেট টাইম শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের স্টাইল বদল করা হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন কামরুল হাসানের ছদ্মবেশে সাড়াশি অভিযানে বেশ কয়েকজন দালাল আটক করার পর কিছুদিন দালালরা গা ঢাকা দেয়। ইদানিং দালালরা স্টাইল বদল করা হয়েছে। তবে এখন দিনে নয় গভীররাতে জরুরি বিভাগের সামনে দালালরা উৎপেতে থাকে। রোগীরা আসলেই তাদের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। সেখানে পরীক্ষার নামে প্রতারণা শুরু করে। আদায় করা হয় গলাকাটা দাম। পরে বিভিন্ন ফার্মেসী থেকে দ্বিগুন দামে ওষুধ কেনার বিনিময়ে কমিশন নেয় দালালরা। খবর নিয়ে জানা গেছে, আগের তালিকা অনুযায়ী দালালদের কয়েকজন মারা গেছে। তালিকাটি হালনাগাদ করে অভিযান করলে অনেকেই ধরা পড়বে। না হলে থেকে ধরাছোয়ার বাইরে। অভিযোগ রয়েছে, হাসপাতালের কিছু অসাধু কর্মচারিরা এসব দালালদেরকে নির্বিকভাবে সহযোগিতা করে আসছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকজন মহিলা দালাল হাসপাতালের আশেপাশে ঘুরাফেরা করছে এবং রোগীদেরকে ধরার চেষ্টা করছে। তবে কিছু যুবক দালালরা লুকিয়ে চেষ্টা চালাচ্ছে। জেলা প্রশাসক জানান, প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় অভিযান হচ্ছে না। তবে কিছুদিনের ভেতরে আবারো সাড়াশি অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com