রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন শাখার আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে কে এম আইয়ুব উদ্দিনকে সভাপতি, মোঃ আমির হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ হুমায়ুন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন শাখা গঠন করা হয়। কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ মহসিন মিয়া। মোঃ শাহাজুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও মুস্তফাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুন নুর। কাউন্সিলে নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন লতিফিয়া সমাজ কল্যান পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্টাতা সভাপতি শামীম আহমদ সোহেল। উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইবরাহিম খলিল।
কাউন্সিলে নির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, ফয়সল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো: শাহাজুল ইসলাম, মো: রাসেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রচার সম্পাদক মোঃ মহসিন আলম, সহ-প্রচার সম্পাদক মোঃ জুয়েল আহমদ, অফিস সম্পাদক মোঃ মুকাদ্দিম হুসেন, সহ-অফিস সম্পাদক মোঃ মিসবাহ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আবদাল মিয়া রাব্বুল, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ তৈয়বুর রহমান, অর্থ সম্পাদক মোঃ নুর হুসেন মালদার, প্রজেক্ট সম্পাদক মোঃ রুশেল আহমদ, সহ-প্রজেক্ট সম্পাদক মোঃ সেজু আহমদ, সহ-প্রজেক্ট সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাকির হুসেন-২, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, শিক্ষা ও সাস্কৃতিক সম্পাদক মোঃ ইয়াবর ইসলাম, সদস্য নুরুল আমিন, সিয়াম আহমদ, মুয়াশ্বির হুসেন, এন আর জয়, সারজান আহমদ, মোঃ ইমন মিয়া প্রমুখ ৪১ জন। পরিশেষে মরহুম আবদুল মোহিত টেইলার ও মরহুম শিবলু মিয়া ও সকল মুরদেগানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com