রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

উত্তর শ্যামলীর জলাবদ্ধতা দুরীকরনে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার জলাবদ্ধতা দুরীকরনে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরভবন সভাকক্ষে কমিটির আহবায়ক পৌর মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, সহকারী পুলিশ সুপার (দক্ষিণ), হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিরুল কায়ছার, সদর উপজেলা প্রকৌশলী নজির আহমেদ চৌধুরী, পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নুর হোসেন, মোঃ মাহবুবুল হক হেলাল, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী ও সৈয়দা লাভলী সুলতানা, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস ও বাপা হবিগঞ্জের সহসভাপতি তাহমিনা বেগম গিনি।
সভায় পুরাতন খোয়াই নদীর জলাবদ্ধতা নিরসনে গঠিত কমিটির কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পুরাতন খোয়াই নদীর সীমানা চিহ্নিতকরন, অবৈধ দখলদারদের উচ্ছেদসহ নানা বিষয় সভায় পর্যালোচনা করার সাথে সাথে পৌরসভা কর্তৃক নদীর পরিচ্ছন্নতা কাজ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত হয়। সভায় জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও নাগরিক কমিটি হবিগঞ্জের সভাপতি এডভোকেট চৌধুরী আব্দুল হাইকে কমিটিতে উপদেষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com